গুলশান-২-এ ঢাকা ব্যাংকের ৭৫তম শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সম্প্রতি ঢাকার গুলশান-২-এ ঢাকা ব্যাংক লিমিটেডের ৭৫তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে৷ ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মির্জা আব্বাস উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন৷ বিশেষ অতিথি ও ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার ছাড়াও এ সময় পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ আমিরুল্লাহ, সুয়েজ ইসলাম, মির্জা ইয়াসির আব্বাস, স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক ও খান শাহাদাৎ হোসেন, কোম্পানি সচিব আরহাম মাসুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷