গুলশান ২ ও বনানীর ৫০০০ টেলিফোন সংযোগ বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান ২ ও বনানী এলাকার প্রায় পাঁচ হাজার টেলিফোনের সংযোগ বিকল হয়ে গেছে। কোনো কারণে ভূগর্ভস্থ কেব্ল কেটে যাওয়ায় এসব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল সোমবার ভোর থেকে এ সমস্যা দেখা দিয়েছে। তবে বিকল হয়ে যাওয়া টেলিফোন সংযোগগুলো পুনরায় চালুর চেষ্টা করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ জানান, সব কটি টেলিফোন-সেবা পুরোপুরি চালু করতে পাঁচ-ছয় দিন সময় লাগতে পারে।