গুলশানে আগুন, পরে নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে অবস্থিত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৭ তলা ভবনের ১০ তলায় বুধবার রাত পৌনে এগারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর এই আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভবনের একজন নিরাপত্তা কর্মী জানান, ‘রাত সাড়ে ১০টা থেকে পৌনে এগারোটার মধ্যে ১০ তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত পলাশ চন্দ্র জানান, ‘আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নিবিয়ে ফেলা হয়।’
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।