গুলশানে আগুনে দগ্ধ তিনজনের অবস্থা গুরুতর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন পারভিন (৩৬), শারমিন (১৬) ও বেদানা (২০)।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, শারমিনের শরীরের শতকরা ১০০, বেদানার ৯০ ও পারভিনের ২০ ভাগ পুড়ে গেছে।
নাভানা টাওয়ার নামের একটি ভবনের তৃতীয় তলায় আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে আগুন লাগে। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আতাউর রহমান বলেছেন, আগুনে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন বলে তাঁরা খবর পেয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা গৃহকর্মী। তিনি আরও বলেন, আহত কয়েকজনকে স্থানীয় লোকজন বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। আগুন এখন নিয়ন্ত্রণে বলে তিনি জানান।