গুলশানে এসি বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান-২ নম্বরে সিক্সথ সিজন ইন্টারন্যাশনাল হোটেলে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ঠিক করতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত ও দুজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। আহত কার্তিক দাস ও সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে আসেন হোটেলের হাউস কিপার জাবেদসহ ১০-১৫ জন।

জাবেদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, হোটেলের চতুর্দশ তলায় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ঠিক করতে গেলে যন্ত্রটি বিস্ফোরিত হয়।