গুলশানে কনস্টেবল গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে আজ সোমবার রাতে গুলিতে মো. সাখাওয়াত নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, সাখাওয়াত পুলিশের গাড়ি চালান। রাত আটটার দিকে তিনি গুলশান শুটিং ক্লাব-সংলগ্ন হাতিরঝিল এলাকায় গাড়ি রেখে ফুটপাতে দাঁড়িয়েছিলেন। সাখাওয়াতের ভাষ্য অনুযায়ী, ওই সময় কয়েকজন যুবক তাঁর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ওই যুবকদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি তাঁর ডান ঊরুতে বিদ্ধ হয়।

রফিকুল ইসলাম আরও বলেন, কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।