গুলশানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা পরিবেশে খাবার তৈরি, পণ্যের গায়ে মূল্য ও লেবেল না থাকার দায়ে রাজধানীর গুলশানে গতকাল বৃহস্পতিবার চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন অভিযান চালিয়ে এসব জরিমানা করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আগোরা সুপার শপকে দেড় লাখ টাকা, ব্যম্ব ফুড লিমিটেডকে ১ লাখ ২৫ হাজার টাকা, এশিয়ান ফাস্টফুডকে ৫০ হাজার ও অ্যারাবিয়ান গ্রিল অ্যান্ড প্লেটার রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, চারটি প্রতিষ্ঠান থেকে জরিমানার মোট ৩ লাখ ৪৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক