গুলশানে ছয় রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার গুলশানে অভিযান চালিয়ে ছয়টি রেস্তোরাঁকে জরিমানা করেছেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এই অভিযান চালান।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালত ফ্রেশ ৫০০ মিলিলিটার পানির বোতল ১৫ টাকার স্থলে ২৫ টাকা, মাম পানি ৫০০ মিলিলিটার ১৫ টাকার স্থলে ২২ টাকায় বিক্রি করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সিগনেচার ফুড ক্লাবকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করার অপরাধে চাউস রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা, বোতলজাত পানির দাম বেশি নেওয়ায় কেনি রোজার রোস্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে বেলা ইতালি ফাস্টফুডকে ২৫ হাজার টাকা, লেকভিউ রিক্রিয়েশন ক্লাব রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।