গুলশানে জঙ্গি হামলার নিন্দা ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইইউ।

শনিবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এক বিবৃতিতে বলেন, ঢাকায় জঙ্গি হামলায় কয়েকজন ইতালি, জাপানি, বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিকের হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই অপ্রতিরোধ্য গতিতে অব্যাহত থাকবে। ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তিনি বলেন, আমাদের অভিন্ন মূল্যবোধ এ ধরনের হামলাকে কোনোভাবেই মেনে নেয় না।
বিবৃতিতে এই দুঃখজনক সময়ে ইতালি ও এর জনগণের পাশে দাঁড়ানোর কথা ব্যক্ত করা হয়।