গুলশানে দুজন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে জব্দ মালামাল আগুন দিয়ে ধ্বংসের সময় দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ দুজন হলেন মাসুদ রানা (৪২) ও আকরাম হোসেন (৪০)। তাঁরা গুলশান ইয়ুথ ক্লাবের নিরাপত্তাকর্মী বলে জানিয়েছেন।
দগ্ধ দুজনের ভাষ্য, পুলিশের জব্দ করা অবৈধ মালামাল আগুন দিয়ে ধ্বংস করা হচ্ছিল। এ কাজে সহযোগিতা করতে গেলে একপর্যায়ে তাঁরা আগুনে দগ্ধ হন।