গুলশানে নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের শাহজাদপুরে গতকাল সোমবার রাতে তেরেজা মজুমদার (৬৫) নামের এক নারীর মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে এই হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে কোনো ধারণা পায়নি পুলিশ।গুলশান থানার পুলিশ জানিয়েছে, তেরেজা পেশায় সেবিকা ছিলেন। তিনি ঢাকার নামকরা কয়েকটি হাসপাতালসহ দীর্ঘদিন বিদেশেও কাজ করেছেন। শাহজাদপুরের জিপি-খ/৪৭ নম্বরে তাঁর একটি তিনতলা বাড়ি রয়েছে। এই বাসারই দোতলায় থাকতেন তেরেজা। এখানেই গতকাল সন্ধ্যা সাতটা থেকে রাত আটটার মধ্যে তাঁকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বাড়ির বাকি দুটি তলা ভাড়া দেওয়া ছিল। দ্বিতীয় তলার একটি কক্ষও পাঁচ যুবককে ভাড়া দেওয়া হয়েছিল।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তেরেজার বাসার আলমারি ও বিছানাপত্র এলোমেলো অবস্থায় ছিল। তা থেকে ধারণা করা হচ্ছে, খুনি কোনো দলিলপত্র খুঁজছিল। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের তিন আত্মীয়কে থানায় নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, দোতলা বাসার শয়নকক্ষ ও ড্রয়িংরুমের মাঝামাঝি জায়গায় মেঝে থেকে মুখ বাঁধা অবস্থায় তেরেজার লাশ পাওয়া যায়। গতকাল রাত আটটার দিকে তৃতীয় তলার একজন ভাড়াটে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার সময় দ্বিতীয় তলায় তেরেজার বাসার দরজা খোলা পেয়ে তিনি ঘরের ভেতরে গিয়ে তেরেজাকে খোঁজ করেন। ঘরে ঢুকে তেরেজাকে মুখ বাঁধা অবস্থায় প্রথম দেখতে পান তিনি। এরপর পুলিশে খবর দেওয়া হয়।তেরেজার স্বামীর নাম আদিফ বৈরাগী বলে জানিয়েছে পুলিশ। তিনি মেহেরপুরের মুজিবনগরে থাকেন। এই দম্পতির কোনো সন্তান নেই। ঢাকার বাসায় কয়েকজন আত্মীয়কে নিয়ে থাকতেন তেরেজা। এই হত্যাকাণ্ডের বিষয়ে ভাড়াটেরাও কিছু বলতে পারেনি।পুলিশের ধারণা, পরিচিত কেউই তেরেজাকে হত্যা করেছে। তাঁর হাতের সোনার চুরিগুলোও খুনি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।ভবন থেকে পড়ে নিহত: গতকাল সন্ধ্যায় পুরানা পল্টনের নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে নুরু মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল নাহার ভবন নামের ওই বাড়ির ছাদে ইফতার অনুষ্ঠান চলছিল। সেই সময়ই চতুর্থ তলার ছাদ থেকে নুরু পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকি ৎ সাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।