গুলশানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান-২ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনানীর একটি নির্মাণ প্রতিষ্ঠান এবং গুলশান-২-এর ৬৫ নম্বর সড়কের দুটি বাড়ির মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর থেকে শুরু করা এ অভিযানে গুলশান-২-এর সড়কে রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখার কারণে অঙ্গন ডেভেলপারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাড়ির সামনে ময়লা স্তূপ করে রাখার অপরাধে দুটি বাড়ির মালিককে ১৫ ও ২৫ করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
রাজধানী প্রতিবেদক