গুলশানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ২ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুলশান ২-এর দুটি নির্মাতাপ্রতিষ্ঠান, দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ৬৩ নম্বর সড়কের একটি বাড়ির মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুপুর থেকে শুরু করা এই অভিযানে গুলশান ২-এর সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় বে ডেভেলপারকে ১০ হাজার, আকাঙ্ক্ষা ডেভেলপারকে ২৫ হাজার এবং এই সড়কে রেফ্রিজারেটরে রান্না করা ও কাঁচা খাবার রাখার কারণে হাঙ্গরী রেস্তোরাঁকে ৩০ হাজার, ট্রেড লাইসেন্স না থাকায় একটি স্পা সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বাড়ির সামনে ময়লা স্তূপ করে রাখায় গুলশান ৬৩ নম্বর সড়কের ৩৮ নাম্বার বাড়ির মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিএনসিসির স্বাস্থ্য প্রকিউশন কর্মকর্তা আবদুস সালাম মৃধাসহ আর্মড ফোর্সেস ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।