গুলশানে মওদুদের বাস করা সেই বাড়িটি ভাঙা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে সপরিবারে উচ্ছেদ করার পর গুলশানের সেই বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার সকাল নয়টার দিকে রাজউকের লোকজন সেখানে যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে সপরিবারে উচ্ছেদ করা বাড়িটিতে ভাঙার কাজ করছে রাজউক। ছবি: আবদুস সালাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে সপরিবারে উচ্ছেদ করা বাড়িটিতে ভাঙার কাজ করছে রাজউক। ছবি: আবদুস সালাম

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, এই বাসাটি মওদুদ আহমদের না। এ ছাড়া রাজউকের নথিতে এই বাড়ির কোনো নকশা ছিল না। নকশা অনুমোদনহীন। এ কারণে বাড়িটি ভাঙা হচ্ছে।

সপরিবারে উচ্ছেদ করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের সেই বাড়িটি ভাঙছে রাজউক। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
সপরিবারে উচ্ছেদ করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের সেই বাড়িটি ভাঙছে রাজউক। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

বাড়িটি নিয়ে এরপর কী করা হবে বা নতুন ভবন করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমরা জানি না।’

আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগ করা গুলশান–২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ৭ জুন ছাড়তে হয় মওদুদ আহমদকে। রাজউকের সম্পত্তি শাখা বাড়িটি বুঝে নেয়। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: