গুলশানে মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে চালু হলো মেঘনা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান ‘মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেড’-এর প্রধান কার্যালয়। মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে চলবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এর উদ্বোধন করেন মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশেকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোবিলিটি আই ট্যাপ পে লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন, পরিচালক কর্নেল এম এ লতিফ খান, অধ্যাপক শাহীন হোসেন এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান। বিজ্ঞপ্তি।