গুলশানে রাস্তার পাশে পাওয়া লাশ কাজলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান ১ নম্বরে রাস্তার পাশে পাওয়া তরুণীর লাশের পরিচয় মিলেছে। তাঁর নাম মোছা. কাজলি (২৪)। ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়।
লাশ উদ্ধারের ১২ দিন পর গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে লাশটি কাজলির বলে শনাক্ত করেন তাঁর ছোট ভাই ওবায়দুল হক। ৫ মার্চ গুলশান ১ নম্বরে রাস্তার পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। গতকাল মর্গে ওবায়দুল লাশ শনাক্ত করে বলেন, লাশটি তাঁর বোন কাজলির। তাঁদের বাড়ি রংপুরের বদরগঞ্জ থানার সন্তোষপুর গ্রামে।
গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাহ উদ্দিন মিয়া বলেন, কাজলির জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গার প্রিন্টের সাহায্যে তাঁর পরিবারকে খুঁজে বের করা হয়। গতকাল তাঁর ছোট ভাই ওবায়দুল মর্গে লাশের মুখমণ্ডল দেখে কাজলিকে শনাক্ত করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওবায়দুল সাংবাদিকদের বলেন, তাঁর বোন বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।