গুলশানে রেস্তোরাঁয় হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় আজ সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই মামলায় নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। এর আগে সন্ধ্যার দিকে কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব মামলায় নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হবে।