গুলশানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান এলাকায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গুলশানের সুপার শপ ‘ল্যাভেন্ডার’কে এক লাখÿ টাকা জরিমানা করা হয়। ভূগর্ভস্থ দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং ফ্রিজারে একই সঙ্গে মুরগি, গরুর মাংস ও মাছ সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
একই অভিযোগে গুলশানের ‘সল্টজ’ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া গুলশানে ডিএনসিসির ১ নম্বর কাঁচাবাজারের পাঁচটি দোকান জনগণের চলাচলের জায়গা অবৈধভাবে দখলে রাখায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে প্রতিটি দোকানকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাতটি মামলাও করা হয়।