গুলশানে হামলা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনাকে বেদনাদায়ক ও অকল্পনীয় বলে উল্লেখ করে জামায়াতে ইসলামী বলেছে, এই ঘটনা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে।

আজ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এই কথা বলেন।
মকবুল বলেন, ‘দেশে গুম, খুন, গুপ্তহত্যা এবং নানাবিধ অপরাধ প্রায় প্রতিটি নাগরিকের শান্তি ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। গত ১ জুলাই গুলশানের সুরক্ষিত এলাকায় যে বেদনাদায়ক ঘটনা ঘটে গেল, তা একেবারেই অকল্পনীয়। এ ঘটনা গোটা দেশবাসীকে স্তম্ভিত ও আতঙ্কিত করে তুলেছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। তার জন্য প্রয়োজন মহান আল্লাহতায়ালার একান্ত সাহায্য ও সুদৃঢ় জাতীয় ঐক্য।’