গুলশানের একটি ফ্ল্যাট থেকে আট নারীসহ ১০ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান-১-এর একটি ফ্ল্যাট থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ আট নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন অভিনেত্রী রয়েছেন। তাঁরা অসামাজিক কার্যকলাপে জড়িত বলে পুলিশ দাবি করেছে।গুলশান থানার পুলিশ জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে গুলশান থানার পুলিশ গুলশান ১ নম্বরের নিকেতন আবাসিক এলাকার ১৩/১৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় আসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট নারী ও দুই পুরুষকে আটক করা হয়।ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া একজন নারী চিত্রাভিনেত্রী। থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।