গুলশানের এসি ওসি বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশে পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আশরাফুল আজিমকে মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি), গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে রমনা থানায় বদলি করা হয়েছে।বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে পুলিশি নির্যাতনের নিরপেক্ষ তদন্তের স্বার্থে এসিকে গুলশান এলাকার বাইরে ও গুলশান থানার ওসিকে মহানগরের অন্য কোথাও বদলি করতে গত বুধবার হাইকোর্ট নির্দেশ দেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুৎফুল কবীর ও রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে জানান, গত বুধবার রাতে এসি আশরাফুল আজিম ডিবিতে এবং শাহ আলম রমনা থানায় ওসি হিসেবে যোগ দিয়েছেন। আর গুলশান অঞ্চলের এসি হিসেবে নিয়োগ পান শাহনেওয়াজ শেখ। তিনি এর আগে গুলশান বিভাগেরই এসি (প্রশাসন) ছিলেন। আর রমনা থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয় গুলশান থানায়।গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গুলশান এলাকায় পুলিশের নির্যাতনের শিকার হন রাকিব হোসেন (১৯)। এরপর তাঁকে বিনা অভিযোগে গুলশান থানায় আটকে রাখে। এ ঘটনায় পরদিন প্রথম আলোতে ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে এলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হাইকোর্টে তলব করা হয়। এর আগে নির্যাতনের অভিযোগে গুলশান থানার দুই উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।