গুলশানের ঘটনায় আইজিপির নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সশস্ত্র হামলা চালিয়ে দায়িত্বরত পুলিশসহ দেশি-বিদেশি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল রোববার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের জনগণ এবং গণমাধ্যমের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।