গুলশানে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম শামছুজ্জামান লাবু (৪২)। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী। গুলশানে পিজাহাটের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের সামনে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন লাবু। পরে ওই প্রাইভেটকারে করেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে এসব তথ্য জানিয়ে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।