প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাটি খোঁড়ার সময় ২৪০টি গুলি ও পাঁচটি বেয়নেট (বন্দুকের অগ্রভাগের ধারালো অস্ত্র) পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আহুতিয়া গ্রাম এগুলো উদ্ধার হয়। পুলিশ জানায়, আহুতিয়া গ্রামের রশিদ মিয়ার জমি থেকে কয়েক দিন ধরে মাটি কাটা হচ্ছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মাটি কাটার সময় গুলি ও বেয়নেট শ্রমিকদের নজরে আসে। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাকুন্দিয়া থানার ওসি জাকির রাব্বানী বলেন, গুলি ও বেয়নেটগুলো বেশ পুরোনো। আদালতের নির্দেশে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।