গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়দেবপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সদরের ভাওরাইদ এলাকার একটি পুকুর থেকে ৫৯টি চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে। একটি চটের ব্যাগের মধ্যে এগুলো প্যাঁচানো ছিল। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গুলিগুলো জং ধরা ছিল। এগুলো অনেক পুরোনো বলে মনে হচ্ছে। তিনি আরও জানান, স্থানীয় একটি পুকুরে গোসল করার সময় জনৈক ব্যক্তি গুলির সন্ধান পান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো জব্দ করে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।