গুলি ও ককটেলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে গতকাল শনিবার সকালে সালাউদ্দিন কবির সুমন ওরফে হাসি সুমন (২৮) ও রবিউল ইসলাম রুবেল ওরফে সিটি রুবেল (২৬) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাঁদের কাছ থেকে চার রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম স্বাক্ষরিত পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজারীবাগের পশ্চিম ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একাধিক মামলার পলাতক আসামি। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।