গুলি করে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও উড়ালসড়কের ঢালে গতকাল সোমবার সন্ধ্যায় জহির হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুকের বাঁ পাশে ও বাঁ উরুতে গুলিবিদ্ধ জহিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাঁর ভাগনে শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, জহির বাসাবোতে থাকেন। তিনি গার্মেন্টস মেশিনারিজের ব্যবসা করেন। তিনি একটি ব্যাগে সাত লাখ টাকা নিয়ে মতিঝিল থেকে রিকশায় বাসায় ফেরার পথে খিলগাঁও উড়ালসড়কের কাছে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারীর কবলে পড়েন৷ তারা তাঁর মামাকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। শাহজাহানপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।