গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে গতকাল শনিবার আবদুল মতিন (৪২) নামের এক ব্যক্তিকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত মতিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মতিন চকবাজারের একটি দোকানের মালিক। গতকাল বিকেলে দোকান থেকে তিন লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেল আরোহী চার যুবক তাঁর গতিরোধ করেন।
একপর্যায়ে যুবকদের একজন তাঁকে গুলি করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।