গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইংলিশ রোডে গতকাল বুধবার রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিটফোর্ড সড়কের মুরাদ এন্টারপ্রাইজের বিপণন ব্যবস্থাপক রবিউল সিটি ব্যাংকের রায়সাহেব বাজার শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে তাঁর এক সহকর্মীকে নিয়ে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। চিত্রামহল সিনেমা হলের সামনে ছিনতাইকারীরা রবিউলের ডান পায়ে গুলি করে পাঁচ লাখ টাকা নিয়ে যায়। কোতোয়ালি থানার এসআই আশরাফ আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে।