গুলি করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিমুলিয়ায় গত সোমবার বিকেলে এক ব্যক্তিকে গুলি করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত শেখ মো. ওয়ালিদ (২৬) সেভেন রিং ব্র্যান্ডের সিমেন্ট প্রস্তুতকারক সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা। টঙ্গী হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে টঙ্গী পৌরসভার পুবাইল কুদাব গ্রামের শেখ মো. শাহজাহানের ছেলে ওয়ালিদ ঘোড়াশালের সিমেন্ট তৈরির কারখানায় কাজ সেরে মোটরসাইকেলে করে (ঢাকা মেট্রো-ল-২১-১৬৮৩) বাড়ি ফিরছিলেন। পথে কালীগঞ্জের শিমুলিয়ায় মোটরসাইকেল আরোহী দুই যুবক এসে তাঁর গতি রোধ করে। তারা ওয়ালিদের বাঁ পায়ে একটি গুলি করে ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারীরা ওয়ালিদকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।