গুলি ছুড়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এলাকার লোকজনকে গুলি করে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুতের কর্মচারীকে মারধর করে।এলাকাবাসী ও বিদ্যুৎকর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে সিদ্ধিরগঞ্জের সর্দারপাড়া এলাকায় একদল চোর পিকআপ ভ্যান নিয়ে এসে বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করছিল।এ সময় এলাকার কয়েকজন যুবক দেখতে পেয়ে তাদের ধাওয়া করলে চোরের দল ওই যুবকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁরা আতঙ্কে ওই স্থান ত্যাগ করলে চোরের দল ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার টহল পুলিশ ওই পিকআপ ভ্যানকে ধাওয়া করেও আটকাতে ব্যর্থ হয় বলে বিদ্যুৎকর্মীরা অভিযোগ করেন।এদিকে সকালে চুরি হওয়া ট্রান্সফরমারের স্থান দেখতে গেলে বিদ্যুতের ফোরম্যান মোশারফ হোসেনকে এলাকাবাসী ধোলাই দেয়। বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় গতকাল সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুৎ অফিস ঘেরাও করে।এ সময় তারা ট্রান্সফরমার চুরির সঙ্গে বিদ্যুৎকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ আনে।ট্রান্সফরমার চুরির ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির ম্যানেজার মোহাম্মদ আলী বলেন, ‘সিদ্ধিরগঞ্জে ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনে লিখিতভাবে জানিয়েও কোনো সহযোগিতা পাচ্ছি না।’সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্লা বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।