গুলি দিয়ে ফাঁসাতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলি দিয়ে এক যুবককে ফাঁসানোর চেষ্টা করেন আরেক যুবক। ঘটনার শিকার ওই যুবক পুলিশের হাতে আটকও হন। তবে বিষয়টি ফাঁস হওয়ার পর খালাস পান তিনি। আর মামলা হয় ষড়যন্ত্রকারী যুবকের বিরুদ্ধে। মানিকগঞ্জ সদর উপজেলায় গত রোববার এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, গত রোববার সকালে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) হামিদ উদ্দিনের মুঠোফোনে অজ্ঞাত এক যুবক ফোন করে জানান, মো. রুবেল (২০) নামে এক যুবকের কাছে গুলি রয়েছে। তিনি বর্তমানে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে এসআই হামিদ সকাল ১০টার দিকে রুবেলের প্যান্টের পকেটে তল্লাশি করে রাইফেলের একটি তাজা গুলি উদ্ধার করেন। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। রুবেল ঘিওর উপজেলার উভাজানি গ্রামের আওলাদ হোসেনের ছেলে।তবে থানার হাজতে থাকাকালে রুবেল পুলিশের কাছে দাবি করেন, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার জয়রা গ্রামের তোতা মিয়ার ছেলে মো. আলীমের (২৫) সঙ্গে তাঁর শত্রুতা রয়েছে। রোববার সকালে আলীমই তাঁর পকেটে কাগজে মোড়ানো একটি প্যাকেট জোরপূর্বক ঢুকিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যান। এর পরপরই পুলিশ আসে। পুলিশ তল্লাশি করে ওই প্যাকেটের মধ্যে একটি গুলি পাওয়ায় তাঁকে আটক করে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, রুবেলের বক্তব্যের পর বিষয়টি নিয়ে তাঁদের সন্দেহ হয়।