গুলি না করার নির্দেশে বিএসএফ আক্রান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএফকে গুলি না করার কঠোর নির্দেশ দেওয়া আছে। এ কারণে তারা প্রায়ই দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হচ্ছে। গত এক বছরে বিএসএফের ১৫৭ জন সদস্য আহত ও একজন নিহত হয়েছেন।ঢাকায় দায়িত্ব পালনকারী ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বিশেষ সচিব (পিডি) পিনাক রঞ্জন চক্রবর্তী এ কথা বলেছেন। গতকাল রোববার বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়ন-বিষয়ক দুই দিনব্যাপী সংলাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।‘কো-অপারেটিভ ডেভেলপমেন্ট, পিস অ্যান্ড সিকিউরিটি ইন সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া: স্ট্রেনদেনিং ইন্ডিয়া বাংলাদেশ-রিলেশনস’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) ও সেন্টার ফর রিসার্চ ইন রুরাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট (সিআরআরআইডি)।রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে এই সংলাপের সহযোগিতায় ছিল ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক ভালো। তাই অর্জনও ভালো। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বাধা আছে। অনেকেই তা ভিন্ন খাতে নিতে চায়। কিন্তু এটি আর করতে দেওয়া হবে না। আমরা শুধু ভারত নয়, নেপাল ভুটানসহ এই অঞ্চলের সবার মধ্যে ভালো সম্পর্ক চাই। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মহাজোট সরকার তিন বছর ধরে কাজ করছে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, সিআরআরআইডির মহাপরিচালক সুচা সিং গিল। বিইউপির উপদেষ্টা সি এম শফি সামি ও সিআরআরআইডির প্রধান উপদেষ্টা যৌথভাবে সভাপতিত্ব করেন।