গুলিতে আ.লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পান্থপথে গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় তেজগাঁওয়ে আওয়ামী লীগের এক নেতা এবং ফরাশগঞ্জে এক ব্যবসায়ী ও তাঁর কর্মচারী আহত হয়েছেন। পুলিশ জানায়, রেন্ট-এ-কার ব্যবসায়ী সাগর (৩৫) গতকাল রাত সাড়ে ১১টার দিকে পান্থপথে তাঁর গাড়ি রেখে বাসায় যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে তিনি মারা যান। সাগরের বাড়ি কলাবাগান এলাকায়।অন্য ঘটনায় রাজধানীর তেজগাঁও এলাকায় আওয়ামী লীগের ৩৭ নম্বর ওয়ার্ডের নেতা আবুল কালাম সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন। রাত সাড়ে আটটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নিজ বাসার সামনে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।এ ছাড়া ফরাশগঞ্জ এলাকায় গতকাল রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা দোকান মালিক মোহাম্মদ আলী ও তাঁর কর্মচারী নান্নু মিয়াকে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।