প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি আহত হয়েছেন। গত শনিবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (২৫)। তিনি কলারোয়া উপজেলার মাদরা গ্রামের এশার আলীর ছেলে। মাদরা সীমান্ত দিয়ে ইকবাল হোসেনসহ চার-পাঁচজন চোরাচালানি ভারত থেকে পণ্য নিয়ে আসছিল। এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে ইকবালের বাম হাতে বিদ্ধ হয়।