গুলিতে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের জিনজিরা বাজারে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় অজ্ঞাত পাঁচ-সাতজন সন্ত্রাসী জিনজিরা বাজারের শওকত আলীর সুপারির আড়তে ঢুকে তাঁকে খুঁজতে থাকে। সন্ত্রাসীরা তাঁকে না পেয়ে আড়তের দুই কর্মচারী এমদাদ (৩০) ও বিশ্বজিেক (৩২) গুলি করে। আহত এমদাদ জানান, টেলিফোনে অজ্ঞাত এক ব্যক্তি শওকত আলীর কাছে চাঁদা চাইতে এসেছিল। চাঁদা না দেওয়ায় তাঁদের গুলি করা হয়েছে।