গুলিতে ছাত্রের মৃত্যু পরিবার ও পুলিশ বলছে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানা এলাকায় গত বৃহস্পতিবার রাতে গুলিতে আমীর সিয়াম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওয়ারীর স্বামীবাগের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। পরিবার ও পুলিশ বলছে, আমীর গুলি করে আত্মহত্যা করেছে। তবে সে আগ্নেয়াস্ত্র কীভাবে পেল, সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ কিংবা পরিবার। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, আমীরের কক্ষ থেকে পিস্তল, গুলির খোসা ও একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনার পারিপার্শ্বিকতা, প্রাথমিক তদন্ত ও পরিবারের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, আমীর আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।