গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা থানার পুলিশ সদস্য জুয়েল রানা (২৫) গতকাল সোমবার বেলা পৌনে দুইটার দিকে নিজের রাইফেলের গুলিতে প্রাণ হারিয়েছেন।
কয়রা থানার পুলিশ সূত্র জানায়, কয়েক দিন আগে খুলনা পুলিশ লাইন থেকে হরতালের বিশেষ দায়িত্ব পালন করতে জুয়েল রানা কয়রা থানায় আসেন।
গতকাল সকাল থেকে কয়রা বাজারে দায়িত্ব পালন শেষে দুপুরের খাবার খেতে থানার ব্যারাকে ফেরেন জুয়েল রানা। সেখানে পোশাক পরিবর্তনের সময় নিজের রাইফেল থেকে একটি গুলি বের হয়ে তাঁর পেটে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়।
ঘটনার পরপরই সহকর্মীরা তাঁকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়।