গুলিতে পুলিশের কনস্টেবল আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগের কনস্টেবল মাহবুবুল আলম (৩০) গতকাল সোমবার বিকেলে আহত হয়েছেন। তাঁর দুই পায়ে শটগানের গুলি লেগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিওএম পশ্চিম বিভাগের এক কর্মকর্তা বলেন, দায়িত্বপালন শেষে বিকেলে মিরপুর-১৪ নম্বরে পিওএমের অস্ত্রাগারে অস্ত্র জমা দিতে আসেন মাহবুবুল। এ সময় অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা শটগান থেকে অনেকগুলো ছররা গুলি বের হয়ে যায়। অধিকাংশ গুলিই সেখানকার দেয়ালে লেগেছে। দু-তিনটি গুলি মাহবুবুলের পায়ে লাগে। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এখানে চিকিৎসা শেষে মাহবুবুলকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।