গুলিতে বাংলাদেশি নিহত, বিএসএফের সাত সদস্য বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি স্কুল ছাত্র নিহতের ঘটনাটি তদন্ত করবে একটি আদালত। বিএসএফের বরাত দিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আজ রোববার এ কথা জানান। আদালতের তদন্তকাজ সহজ করতে ওই ঘটনায় জড়িত সন্দেহে বিএসএফের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খবর ইউএনবি।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে গতকাল শনিবার বিএসএফের গুলিতে শিহাব উদ্দিন সজল (১৭) নামের বাংলাদেশি এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিএসএফের নির্যাতনে আহত হয়েছে আরও তিন স্কুলছাত্র। শিহাব উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহাবুল হালসানার ছেলে।