গুলিতে ব্যবসায়ীসহ দুজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টায় ওয়ারীর হেয়ার স্ট্রিটে কয়েকজন দুর্বৃত্ত ব্যবসায়ী সাইফুলের মোটরসাইকেলের গতিরোধ করে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে। প্রায় একই সময় অপর ঘটনায় ধানমন্ডির ৪ নম্বর রোডে দুষ্কৃতকারীর গুলিতে প্রাইভেট কারচালক খায়রুল ইসলাম আহত হন।