গুলিতে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে গুলিতে নাঈমা বেগম (১০) নামের এক শিশু মারা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পিঠে গুলি লেগেছিল। তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন, জঙ্গলের মধ্যে কে বা কারা শিশুটিকে গুলি করেছে। তবে পরিবারের এই দাবি সন্দেহজনক হওয়ায় বিষয়টি সীতাকুণ্ড পুলিশকে জানানো হয়েছে।

সীতাকুণ্ড পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, আগ্নেয়াস্ত্র নিয়ে নাড়াচাড়ার সময় শিশুটি গুলিবিদ্ধ হয়েছে বলে পুলিশের ধারণা। শিশুটির এক ভাই সন্ত্রাসী। ওই ভাইয়ের আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি বের হতে পারে।