গুলিবিদ্ধ ছাত্রদল নেতা হাসপাতাল থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে ছাত্রদলের গুলিবিদ্ধ নেতা শহীদুল ইসলাম ওরফে সোহেলকে (২৫) গতকাল মঙ্গলবার সকালে ফেনীর একটি বেসরকারি হাসপাতাল থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোনাগাজী থানার পুলিশের পরিদর্শক জানান, গত রোববার সকালে সোনাগাজীর উত্তর চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের
গাড়ি ভাঙচুর, বোমাবাজি করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করা হয়।
এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয় এবং শহীদুল গুলিতে আহত হয়ে গোপনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সোনাগাজী থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেপ্তার শহীদুলকে আসামি করা হয়।