গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরায় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর হোসেন (২৫) গতকাল মঙ্গলবার ভোরে মারা গেছেন। তিনি ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার বাঘরা বাজারে জাহাঙ্গীরকে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে গুরুতর জখম করে।