গুলিবিদ্ধ তরুণ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরে পালিয়ে যাওয়ার সময় আনোয়ার হোসেন (২৩) নামের এক তরুণকে গুলি করে আহত করে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল রোববার ভোরে শহরের শংকরপুরে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ারের বাড়ি শহরের চাঁচড়া রায়পাড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাই মামলার আসামি আনোয়ারসহ কয়েকজন শংকরপুর এলাকার বধ্যভূমির পেছনের পুকুর পাড়ে জড়ো হচ্ছে—এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ভোরে সেখানে অভিযান চালায়। তখন আনোয়ার পুলিশের এক সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁর পা লক্ষ্য করে কয়েকটি গুলি ছোঁড়ে। পরে আহত আনোয়ারকে একটি ওয়ান স্যুটার গান ও বন্দুকের একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, আনোয়ার একটি ছিনতাই মামলার আসামি। দুটি গুলি তার ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়েছে।