গুলিবিদ্ধ তরুণের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডি এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের পাশ থেকে মঙ্গলবার সকালে এক তরুণের (২৫) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে ওই দিন সন্ধ্যায় তাঁর লাশ রেওয়ারিশ হিসেবে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান বলেন, ওই তরুণের পরনে জিন্সের প্যান্ট ও নীল গেঞ্জি ছিল; শরীরে তিনটি গুলির ক্ষত দেখা গেছে।