গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাইদুল আলম (২৭) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে হাটহাজারী থানার অনন্যা আবাসিক এলাকার কুয়াইশ সংযোগ সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম প্রথম আলোকে জানান, অনন্যা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।