গুলিবিদ্ধ রহিমার চেতনা ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে গত শুক্রবার র্যাবের মাদকবিরোধী অভিযান চলাকালে গুলিবিদ্ধ রহিমা বেগমের (৪০) চেতনা ফিরেছে। চার দিন পর গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর চেতনা ফেরে। এ সময় তিনি ছয় সন্তানের খোঁজ নেন এবং তাদের দেখার জন্য আবেগাপ্লুত হয়ে পড়েন।র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল গাজী মোহাম্মদ আহসানুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য জানান। রহিমার চিকিৎসার পর্যবেক্ষণে থাকা র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর মেজর বাহালুল আলম মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, গত রোববার অস্ত্রোপচার সফল হওয়ায় চিকিৎসকেরা রহিমাকে নিয়ে আশাবাদী হয়ে ওঠেন। গতকাল বিকেলে রহিমা পুরোপুরি চেতনা ফিরে পান। চিকিৎসকেরা বলছেন, রহিমা এখন অনেকটাই শঙ্কামুক্ত।এদিকে গতকাল র্যাবের র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযানে থাকা র্যাবের চার সদস্যের সাক্ষ্য গ্রহণ করেছে। তদন্ত কমিটির প্রধান স্কোয়াড্রন লিডার আরমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিন আমরা ভৈরবে গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ১০ জনের সাক্ষ্য নিয়েছি। আজ (মঙ্গলবার) সাক্ষ্য নিলাম র্যাবের চার সদস্যের।