গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্র জানায়, সকাল আটটার দিকে ওই এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। পরনে ছিল সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি।