গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত বৃহস্পতিবার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে শামসুল আলম নামের এক দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নুরুল আবছার (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক বলেন, শামসুল আলমের শরীরের কয়েকটি স্থানে গুলির চিহ্ন এবং বাঁ পায়ের পেশিতে গুলি রয়েছে।